About
খামারবাড়ি এগ্রো তে আপনাকে স্বাগতম।
আপনি কি ছাদ বাগান করতে চাচ্ছেন? আপনার ছাদে বা বাড়ির বেলকনিতে বা ছোট্ট উঠানে বিভিন্ন ধরনের ফুলের চাষ বা সবজি চাষ বা বৃক্ষরোপণ করতে চাচ্ছেন? তাদের জন্য আমরা খামারবাড়ি এগ্রো আছি সর্বদা আপনার পাশে। এছাড়াও যারা ইতিমধ্যেই শখের বাগানটি করে ফেলেছেন তাদের সেই শখের বাগানটির আরো যত্ন ও পরিচর্যার জন্য সর্বদা খামারবাড়ি এগ্রো আছে আপনাদের পাশে। আমরা চাই সবুজে রাঙ্গুক চারিদিক।
যারা ছোট পরিসরে বাগান করতে ইচ্ছুক তাদের ক্ষেত্রে অনেক সময় দেখা যায় কিছু প্রয়োজনীয় উপাদান যেমন কোকোপিট, খৈল, নিমের খৈল, সার, কীটনাশক, মাটি, ভার্মি কম্পোস্ট, ট্রাইকো কম্পোস্ট, হাড়ের গুড়া, শিংকুচি, নিমের তেল, চা পাতার গুড়া, বিভিন্ন ধরনের বীজ, ফাঙ্গি সাইট ইত্যাদি খুব অল্প পরিসরে প্রয়োজন হয়। কিন্তু বাজারে এগুলো কিনতে হয় বেশি পরিমাণে এবং অত্যাধিক মূল্য দিয়ে। আবার সকল পণ্য একটা জায়গায় পাওয়াও যায় না বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করতে হয়।
ফলে ছোট পরিসরে যারা বাগান করতে ইচ্ছুক তাদের মন ভেঙ্গে যায়।
এই সমস্যা থেকে সমাধানের উপায় হচ্ছে খামারবাড়ি এগ্রো। কারণ আমরা দিচ্ছি খুব অল্প পরিমাণে বা যেটুকু দরকার সেটুকু পণ্য ক্রয়ের সুযোগ। এতে করে আপনার ছোট্ট বাগানটির পিছনে আপনার ব্যয়ও কমবে আবার আপনার শখ ও পূরণ হবে।
তাই আরদেরি না করে এখনই যোগাযোগ করুন খামারবাড়ি এগ্রোর হোয়াটসঅ্যাপ (01741-397126) নাম্বারে।
এছাড়াও খামারবাড়ি এগ্রো ছাদ বাগান, কৃষি, মাছ চাষ, গবাদি পশু পালন, ফার্মিং ইত্যাদি এগ্রো ইন্ডাস্ট্রিতে কাজ করে যাচ্ছে । পর্যায়ক্রমে সকল সেবা আমরা আপনাদের সামনে উপস্থিত করবো।আশা করি সর্বদা আপনারা আমাদের পাশেই থাকবেন।

No comments